শনিবার ১৩ জুন ২০২৬
Online Edition

পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে, কান দিবেন না  -----: উপদেষ্টা আসিফ নজরুল 

 

স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃহস্পতিবার দিবাগত রাতে অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে গুজব ছড়ানো হয়। তারা দেশ ছেড়েছেন বলে পোস্ট করা হয় বিভিন্ন আইডি ও পেজ থেকে।

এই গুজব নিয়ে মুখ খুলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে। এসবে কান দিবেন না।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি জানিয়েছেন, আমরা নিজ নিজ জায়গায় আছি, সবাই ভালো আছি। গতকাল শুক্রবার দুপুরে এক পোস্টে নিজেদের অবস্থান জানান সরকারের এই উপদেষ্টা।

আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে বলেন, ‘পাগলের প্রলাপ এর মতো গুজব ছড়ানো হচ্ছে। এসবে কান দিবেন না। আমরা সবাই ভাল আছি। নিজ নিজ জায়গায় আছি। আলহামদুলিল্লাহ।’

অনলাইন আপডেট

আর্কাইভ